এঁরা বলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজ্জাক অভিনেতা-নির্মাতাভারতীয় হিন্দি চলচ্চিত্র আমাদের দেশে আসা মানে—প্রথমত, আমাদের যে নিজস্ব সংস্কৃতি আছে, সেটুকুও শেষ হয়ে যাওয়া। এমনিতেই আমরা স্যাটেলাইট টিভি চ্যানেল ও ভিডিও পাইরেসির যন্ত্রণায় অস্থির, সেখানে যদি আবার ভারতীয় চলচ্চিত্র আনা হয়, তখন আমাদের নিজস্বতা বলে কিছুই থাকবে না। একটি দেশের নিজস্ব চলচ্চিত্রশিল্প আছে, সেটিও ধ্বংস হয়ে যাবে। আমার মনে আছে, এসব বিবেচনা করেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশে উপমহাদেশের ছবি প্রদর্শন নিষিদ্ধ করেছিলেন। আমরা আস্তে আস্তে এখন সামনের দিকে অগ্রসর হচ্ছি। শিক্ষিত ছেলেমেয়েরা চলচ্চিত্রে আসছে। কিন্তু হিন্দি ছবি এলে সবটুকু শেষ হয়ে যাবে। আশা করি, যাঁরা ভারতীয় চলচ্চিত্র এ দেশে এনে মুনাফা অর্জনের চেষ্টা করছেন, সরকার তাতে রাজি হবে না।আলমগীর অভিনেতা-নির্মাতাভারতীয় চলচ্চিত্র আমাদের দেশে আনা ঠিক হবে না। কারণ, বাংলাদেশের চলচ্চিত্রশিল্পের সঙ্গে হাজার হাজার মানুষের কর্মসংস্থান জড়িয়ে আছে। যখনই ভারতীয় চলচ্চিত্র এ দেশে আসবে, তখন আমাদের চলচ্চিত্রশিল্প বন্ধ হয়ে যাবে। আর একটি বিষয় হচ্ছে, ভারতীয় হিন্দি চলচ্চিত্রের যে কারিগরি মান, সেই মানের চলচ্চিত্র নির্মাণের কারিগরি সুবিধা আমাদের এখানে নেই। ফলে আমরা তাঁদের সঙ্গে প্রতিযোগিতায় যাওয়ার অবস্থায় নেই। আর এ দেশে বাংলা চলচ্চিত্র নির্মাণের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভিত্তিপ্রস্তর গড়ে এফডিসি নির্মাণ করেছিলেন, সেটাও আর থাকবে না। চাষী নজরুল ইসলাম চলচ্চিত্রনির্মাতাভারতীয় চলচ্চিত্র এ দেশে আসতে দেওয়াটা হবে একটি আত্মঘাতী সিদ্ধান্ত। আজ টিভি চ্যানেলগুলোতে যে ভারতীয় নাটক বা চলচ্চিত্র দেখানো হচ্ছে, তাতেই আমরা অনেকটা ভারতীয় সংস্কৃতির আগ্রাসনের মধ্যে আছি। আর যখনই সিনেমা হলে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শিত হবে, তখন রাস্তাঘাটে হিন্দিতে কথা বলতে শোনা যাবে। তাহলে কী লাভ হবে আমাদের? আমার মনে হয়, এর চেয়ে নিজের দেশের শিল্পকে ভালোভাবে সমৃদ্ধ করতে আমাদের সবার মনোযোগী হওয়া উচিত। আমাদের চিন্তাশক্তি বাড়াতে হবে, কারিগরি মান ভালো করতে হবে। সিনেমা হলগুলোর পরিবেশ ভালো করতে হবে। তবেই প্রেক্ষাগৃহে দর্শক ফিরে আসবে। আর একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, পাকিস্তানে ভারতীয় ছবি প্রদর্শনের ফলে সে দেশের চলচ্চিত্রশিল্প কিন্তু রুগ্ণ হয়ে গেছে। আমাদের অনুরোধ, আমাদের চলচ্চিত্র শিল্পকে আরেকটি পাকিস্তানি চলচ্চিত্রশিল্পে রূপ দেবেন না।মোরশেদুল ইসলামচলচ্চিত্রনির্মাতাকোনোভাবেই আমি ভারতীয় চলচ্চিত্রের ঢালাওভাবে দেশে আসাকে সমর্থন করি না। কারণ, এতে যে শুধু আমাদের চলচ্চিত্রশিল্প ধ্বংস হবে তা নয়, আমাদের সমাজব্যবস্থার ওপরও নেতিবাচক প্রতিক্রিয়া নেমে আসবে। হয়তো প্রদর্শকেরা বলবেন, সিনেমা হলগুলোকে বাঁচাতে হলে ভারতীয় চলচ্চিত্রের প্রয়োজন, বা আমাদের দেশের ছবি দিয়ে প্রেক্ষাগৃহে দর্শক আসছে না; তার পরও বলব, ভারতীয় বাণিজ্যিক হিন্দি চলচ্চিত্রগুলোকে অবাধে দেশে আসতে দেওয়া যায় না। তবে এমনটা হতে পারে, দুই দেশের মধ্যে একটা বিনিময়চুক্তি থাকল, তার মধ্যে একটি হচ্ছে আমাদের দেশ থেকে তারা বাংলা ছবি নেবে, আমরাও তাদের দেশ থেকে বাংলা ছবি আনতে পারি। হয়তো সেখানে বছরে কয়েকটি হিন্দি ভালো ছবি আসতে পারে। কিন্তু সেটা নিয়মনীতি মেনে করতে হবে। সমস্যা হলো, তারা আমাদের ছবি নেবে কি না। এটা আগে দেখতে হবে। এর আগে ভারতীয় চলচ্চিত্র দেশে আনার অনুমতি দেওয়া ঠিক হবে না।