এই ঈদে এফএম আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবিসি রেডিও

ঈদের দিন থেকে ঈদের পঞ্চম দিন পর্যন্ত বেলা ১১টায় ‘বন্ধু আড্ডা’য় থাকবেন এক জোড়া অতিথি। থাকছেন হাসান মাসুদ ও ঈশিকা খান, পড়শী ও মাহাদী, সুমন পাটোয়ারী ও দ্বীপান্বিতা, বেনজির ও ইমরান এবং শখ ও সাফা কবির। প্রতিদিন রাত নয়টায় ওল্ড স্কুল, শূন্য আর মেঘদল ব্যান্ডের গান শুনতে পারেন রয়েল টাইগার স্টুডিও লাইভে। 

রেডিও স্বাধীন

ঈদের তৃতীয় দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টায় ‘মেমোরি মর্নিং’ অনুষ্ঠানে অতিথি হয়ে আসবেন নায়করাজ রাজ্জাক, রেজওয়ানা চৌধুরী বন্যা ও আসাদুজ্জামান নূর। সন্ধ্যা ছয়টায় থাকছে ‘তারায় তারায়’। এই অনুষ্ঠানে পরপর তিন দিন অমিতাভ রেজা-মিম রশীদ, মুনমুন-তৌফিক হাসান এবং মুশফিকুর রহিম-জান্নাতুল কিফায়াত দম্পতি তাঁদের গল্প শোনাবেন। গানকাট অনুষ্ঠানে ঈদের তৃতীয় দিন পর্যন্ত হাজির হবে ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস, চিরকুট এবং অ্যাভয়েড রাফা।

রেডিও টুডে

রেডিও চলচ্চিত্র ওয়ান ফার্মার টু কাউ প্রচারিত হবে ঈদের দিন বিকেল চারটায়। ঈদের দিন ও ঈদের পরদিন বেলা ১১টায় থাকছে নাটক হাবু ভাই ডট কম ও আঁই কিত্যাম। রাত ১১টার ব্যান্ড শোতে প্রথম দিন চিরকুট, দ্বিতীয় দিন আরবোভাইরাস।

ঢাকা এফএম

তিন দিনই সন্ধ্যা সাড়ে সাতটায় থাকবে বিশেষ নাটক। এ ছাড়া বিকেল পাঁচটায় তারকা আড্ডায় প্রথম দিন থাকবেন মোশাররফ করিম, দ্বিতীয় দিন মুনমুন এবং তৃতীয় দিন শখ। রাত সাড়ে ১০টায় লাইভ গান।

রেডিও ফুর্তি

শুনতে পারেন ঈদ স্পেশাল টকিং টম। সন্ধ্যা ছয়টার সোলো এক্সপ্রেসে গান করবেন এলিটা ও মিফতা। রাত ১০টায় ফুর্তি স্টুডিও সেশন। ফুর্তির স্টুডিওতে আসবে ব্যান্ড চিরকুট ও শূন্য। ঈদ স্পেশাল রেসিপি, বিউটি টিপস ইত্যাদি থাকছে দুপুরের বিশেষ আয়োজনে।