এই ঈদে জাহিদ হাসানের পাঁচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের ঈদে বিভিন্ন টিভি চ্যানেলের জন্য জাহিদ হাসান পাঁচটি নাটক নির্মাণ করেছেন। এর মধ্যে চারটি নাটকের নির্মাণকাজ শেষ হয়েছে। নাটকগুলো হচ্ছে জঙ্গী জাহাঙ্গীর ভালোবেসেছিল ... (এটিএন বাংলা), এ মন হায় একবার দুইবার নেতা হতে চায় (এনটিভি), সুইসাইড সাইফুল (বাংলাভিশন), সকল দুয়ার খোলা (বিটিভি) এবং আমি গুম হতে চাই না (জিটিভি)।
জাহিদ হাসান বলেন, ‘টিভি চ্যানেলের অনুরোধের পাশাপাশি ঈদের সময় দর্শকদের নাটকের প্রতি আগ্রহটা থাকে বেশি। তাই এ সময়টাতে নির্মাণের ক্ষেত্রে বাড়তি যত্ন নিতে হয়। এবার যেসব নাটক নির্মাণ করেছি সেসব নাটকের বেশির ভাগেরই গল্প সমসাময়িক বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে। যা নাটকের নাম দেখে অনুমান করা যায়।’ নিজের পরিচালিত নাটকের বাইরে অন্য পরিচালকদেরও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন বলেও জানান তিনি।