এই ঈদে লালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালন ব্যান্ড
লালন ব্যান্ড

এবারের ঈদে এটিএন বাংলায় হাজির হচ্ছে ব্যান্ড লালন। ঈদুল আজহার বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের তৃতীয় দিন রাত ১১টা ৫০ মিনিটে প্রচারিত হবে লালনের পরিবেশনা ‘ফোক রক উইথ ব্যান্ড লালন’।
চ্যানেলটির বরাতে জানা গেছে, এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায় প্রতিবছরই ব্যান্ডসংগীতের আয়োজন থাকে। এবারের ঈদে ‘ফোক রক উইথ ব্যান্ড লালন’ অনুষ্ঠানে মোট আটটি জনপ্রিয় গান পরিবেশন করবে লালন ব্যান্ড। গানগুলো হলো ‘সময় গেলে’, ‘বসন্ত বাতাসে’, ‘খ্যাপা’, ‘চাঁদের বাড়ি’, ‘গুরুর চরণ’, ‘অপার’, ‘আল্লাহ বল’ ও ‘পাগল’।
নুসরাত ফারিয়ার উপস্থাপনার সঙ্গে গান ও গানের মাঝে কথোপকথন দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। লালন ব্যান্ডের ভোকাল সুমির সঙ্গে বাদ্যযন্ত্র বাজাবেন তিথি (ড্রামস), বাপ্পি (লিড গিটার), ইমরান (লিড গিটার) ও তূর্য (বেজ গিটার)। ফকির লালন সাঁইয়ের জনপ্রিয় এসব গান ঈদ আনন্দে নতুন মাত্রা যোগ করবে—এমনটাই প্রত্যাশা করেন অনুষ্ঠানটির প্রযোজক কুইন রহমান।