এই উৎসব নতুন পথ দেখাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আজ সন্ধ্যায় শুরু হচ্ছে ‘বেঙ্গল-আইটিসি এসআরএ শাস্ত্রীয় সংগীত উৎসব’। যৌথভাবে আয়োজন করেছে বেঙ্গল ফাউন্ডেশন ও সংগীত রিসার্চ একাডেমী। সার্বিক সহযোগিতা করছে প্রথম আলো। প্রথমবারের মতো আয়োজিত চার দিনের এই উৎসব উৎসর্গ করা হয়েছে ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতির উদ্দেশে। এই উৎসব নিয়ে বললেন ওস্তাদ আলাউদ্দিন খাঁর ভাই ওস্তাদ আয়েত আলী খাঁর ছেলে মোবারক হোসেন খান।বাংলাদেশে আজ শাস্ত্রীয় সংগীত নিয়ে একটি বড় উৎসব শুরু হচ্ছে। আপনার কাছে কেমন লাগছে?অবশ্যই ভালো লাগছে। অনেক আগেই এ ধরনের উৎসব আয়োজন করা উচিত ছিল। শেষ পর্যন্ত বেঙ্গল ফাউন্ডেশন উদ্যোগ নিয়েছে। তাদের ধন্যবাদ জানাই। আরও ভালো লাগছে, উৎসবটি আমার চাচা ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতির উদ্দেশে উৎসর্গ করা হয়েছে।এই উৎসব বাংলাদেশে কী ধরনের ভূমিকা রাখতে পারে?বাংলাদেশে শাস্ত্রীয় সংগীতের প্রচার, প্রসার আর চর্চা বাড়াতে ‘বেঙ্গল-আইটিসি এসআরএ শাস্ত্রীয় সংগীত উৎসব’ যে খুবই ইতিবাচক ভূমিকা রাখবে, তাতে কোনো সন্দেহ নেই। আমি যতটুকু শুনেছি, এই উৎসবে অংশ নেওয়ার জন্য অসংখ্য ব্যক্তি আগ্রহী হয়ে নাম নিবন্ধন করেছেন। আমি মনে করি, বাংলাদেশে ভবিষ্যতে শাস্ত্রীয় সংগীতকে এগিয়ে নেওয়ার জন্য এই উৎসব নতুন পথ দেখাবে।উৎসবে ভারতীয় শিল্পীদের পরিবেশনাই বেশি। এই ব্যাপারটি আপনি কীভাবে দেখছেন?বাংলাদেশের হাতেগোনা কয়েকজন মাত্র এই উৎসবে সুযোগ পেয়েছেন। সংখ্যাটি আরও বেশি হলে ভালো হতো। আজ প্রথম দিন সরোদ বাজাবে ওস্তাদ শাহাদাৎ হোসেন খান। শাহাদাৎ আমার ভাই ওস্তাদ আবেদ খানের ছেলে। তাঁর মধ্য দিয়ে উৎসবে আমাদের পরিবারের একটা অংশগ্রহণ থাকছে।বাংলাদেশে শাস্ত্রীয় সংগীতের চর্চা বাড়ানোর জন্য কোন দিকটিতে এখনই জোর দিতে হবে?প্রাতিষ্ঠানিকভাবে শাস্ত্রীয় সংগীত শেখানোর দিকটিতে এখনই যথেষ্ট গুরুত্ব দিতে হবে। আমি আশা করব, যাঁরা এই উৎসবের সঙ্গে জড়িত, তাঁরা এ ব্যাপারে খেয়াল করবেন।