এই ছবিগুলো ফড়িংয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যালারি কায়ার আর্ট ক্যাম্পে অংশ নেওয়া শিল্পীরা l ছবি: সংগৃহীত
গ্যালারি কায়ার আর্ট ক্যাম্পে অংশ নেওয়া শিল্পীরা l ছবি: সংগৃহীত

আলিয়ঁস ফ্রঁসেজের দেয়ালে দেয়ালে টাঙানো হয়েছে বর্ণিল ফড়িং। ক্যামেরার ফ্রেমে দেশের আনাচকানাচ থেকে নানা আকৃতির, বিচিত্র প্রজাতির এ ফড়িংগুলো ধারণ করেছেন আলোকচিত্রীরা। চার বছর ধরে সারা দেশে করা হয়েছে জরিপ। জরিপ থেকে পাওয়া ফড়িংয়ের আলোকচিত্র নিয়ে ঢাকায় শুরু হচ্ছে প্রদর্শনী।

আলোকচিত্রে ফড়িং
আলোকচিত্রে ফড়িং

আজ শুক্রবার ফরাসি দূতাবাসের সংস্কৃতিচর্চা কেন্দ্র আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায় আলোকচিত্র প্রদর্শনী ‘বাংলাদেশের ফড়িং ইনভেনটরি ১ম পর্ব’ ও বইয়ের মোড়ক উন্মোচন করা হবে।
শুক্রবার প্রদর্শনী উদ্বোধন করা হবে বিকেল ৫টা ১৫ মিনিটে। ফড়িংয়ের গুরুত্ব ও সংরক্ষণে সচেতনতা সৃষ্টি করতে বেসরকারি সংস্থা ‘জীবন বিকাশ কার্যক্রম’, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের বন অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে এ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করছে।

ফড়িংয়ের একটি আলোকচিত্র
ফড়িংয়ের একটি আলোকচিত্র

লা গ্যালারির এই প্রদর্শনীতে থাকবে ৩২টি আলোকচিত্র। চলবে ১৩ আগস্ট পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বেলা ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ছবিগুলো দেখতে পাবেন। রোববার সাপ্তাহিক বন্ধ।