এই তো প্রেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই তো প্রেম ছবিতে শাকিব খান ও বিন্দু
এই তো প্রেম ছবিতে শাকিব খান ও বিন্দু

কাল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই তো প্রেম ছবিটি। সিলভার স্ক্রিন প্রোডাকশনের ব্যানারে নির্মিত ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, বিন্দু, শহীদুজ্জামান সেলিম, অমিত হাসান, রামেন্দু মজুমদার, সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, নিপুণ, প্রাণ, সাঈদ বাবু, কোহিনুর, শ্যামল জাকারিয়া প্রমুখ। ছবির সবগুলো গান লিখেছেন সোহেল আরমান। সুর ও সংগীত করেছেন হাবিব ওয়াহিদ। গানে কণ্ঠ দিয়েছেন হাবিব, ন্যান্সি, আরফিন রুমি, মিলন মাহমুদ, প্রদীপ কুমার, ডলি সায়ন্তনী।
ছবির পরিচালক সোহেল আরমান জানান, মুক্তিযুদ্ধের সময় একটি প্রেমকাব্য নিয়ে ছবির গল্প গড়ে উঠেছে।