এই প্রথম ইমরান-ক্যাটরিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই প্রথম একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেতা ইমরান খান এবং অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। মেরি ব্রাদার কি দুলহান নামের একটি ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তাঁরা একসঙ্গে কাজ শুরু করলেন। কমেডি ধাঁচের এ ছবিটি পরিচালনা করছেন আলী আব্বাস জাফর। রোমান্টিক কমেডি ঘরানার এ ছবিটি উত্তর ভারতের একটি উচ্চমধ্যবিত্ত সংগীত পরিবারকে কেন্দ্র করে তৈরি হয়েছে। ছবিটিতে ইমরানকে দেখা যাবে ভাবির প্রেমে পড়তে, যাকে অনেকটা গতানুগতিক ধারার বাইরের ছবি হিসেবে বলতে চাইছেন পরিচালক আলী আব্বাস জাফর। এরই মধ্যে ছবিটির শুটিং শুরু হয়ে গেছে। হিমাচল এবং পাঞ্জাব প্রদেশ মিলে শুটিং চলবে নভেম্বর পর্যন্ত। জানা গেছে আগামী ২০১১ সালের মাঝামাঝি ছবিটির মুক্তির সময় নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, পরিচালক আলী আব্বাস জাফর দীর্ঘদিন ধরে ইয়াশ রাজ চলচ্চিত্রের ব্যানারে কাজ করেছেন। সহযোগী পরিচালক হিসেবে তাঁর বদমাস কোম্পানি, নিউইয়র্ক, ঝুম বারবার ঝুম এবং তাশান উল্লেখযোগ্য।