এই প্রথম ছোটপর্দায় অ্যাং লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই প্রথম ছোটপর্দার জন্য ক্যামেরার পেছনে কাজ করতে যাচ্ছেন ‘লাইফ অব পাই’খ্যাত অস্কারজয়ী পরিচালক অ্যাং লি। এক খবরে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘ট্রায়ান্ট’ টিভি ধারাবাহিকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন তাইওয়ানি বংশোদ্ভূত এ মার্কিন নির্মাতা।‘ট্রায়ান্ট’ টিভি ধারাবাহিকটি যৌথভাবে প্রযোজনা করছেন ‘হোমল্যান্ড’ টিভি সিরিজের দুই প্রযোজক হাওয়ার্ড গর্ডন ও গিডিওন র্যাফ। শিগগিরই এর দৃশ্য ধারণের কাজ শুরু হবে। সিরিজটি প্রচারিত হবে এফএক্স টিভি চ্যানেলে। ভিন্ন ভিন্ন বিষয়বস্তু নিয়ে ছবি নির্মাণ করে প্রশংসিত হয়েছেন ৫৮ বছর বয়সী অ্যাং লি। তাঁর পরিচালিত ছবির মধ্যে রয়েছে মার্শাল আর্ট-বিষয়ক ‘ক্রাউচিং টাইগার, হিডেন ড্রাগন’, সায়েন্স ফিকশনধর্মী ‘হাল্ক’ এবং সাহিত্যনির্ভর ‘সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি’। ‘ব্রোকব্যাক মাউন্টেন’ ছবি পরিচালনা করে ২০০৬ সালে প্রথম অস্কার পেয়েছিলেন অ্যাং লি। আর ‘লাইফ অব পাই’ ছবির জন্য এ বছর সেরা নির্মাতার অস্কার ঘরে তুলেছেন তিনি।