এই প্রথম বিজ্ঞাপনচিত্রে রাজ্জাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারই প্রথম বিজ্ঞাপনচিত্রের কাজ করতে যাচ্ছেন নায়করাজ খ্যাত অভিনেতা রাজ্জাক। এটি একটি আসবাব প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন। আগামীকাল থেকে ফেনীতে চিত্রগ্রহণের কাজ শুরু হতে যাওয়া বিজ্ঞাপনচিত্রটির নির্মাতা মোহাম্মদ হোসেন জেমী। আসবাব প্রস্তুতকারক প্রতিষ্ঠানের এই বিজ্ঞাপনচিত্রটিতে রাজ্জাক ছাড়াও মডেল হিসেবে থাকবেন নিরব ও জিনিয়া। প্রথম আলো ডটকমকে এ প্রসঙ্গে রাজ্জাক বলেন, ‘দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য বিজ্ঞাপনচিত্রে কাজ করার প্রস্তাব পেয়েছি। কিন্তু আমি কখনোই যেনতেন বিজ্ঞাপনচিত্রে কাজ করতে চাইনি। এবারের বিজ্ঞাপনচিত্রটির ভাবনাটা ভালো লাগায় কাজটি করতে রাজি হয়েছি।’জানা গেছে, রাজ্জাকের প্রথম বিজ্ঞাপনচিত্রটি হবে পারিবারিক গল্পনির্ভর। এতে তাঁর ছেলের ভূমিকায় অভিনয় করবেন নিরব ও ছেলের বউ হিসেবে থাকবেন জিনিয়া।রাজ্জাক আরও বলেন, ‘বেশ কয়েক বছর আগে একটি ফ্যাশন হাউজের বিলবোর্ডের বিজ্ঞাপনচিত্রের কাজ করেছিলাম। সেটিও ছিল অনুরোধে, তবে এখন থেকে ভালো মানের এবং ভালো গল্পের বিজ্ঞাপনচিত্রের প্রস্তাব পেলে কাজ করার ইচ্ছে আছে।’