এই প্রথম মিলন-মিথিলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনেতা আনিসুর রহমান মিলন এ পর্যন্ত অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন। অন্যদিকে, মিথিলা খুব বেশি নাটকে অভিনয় না করলেও গান ও মডেলিং করে সমানতালে এগিয়ে চলছেন। গত ঈদে মিথিলা অভিনীত পাঁচটি নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়েছে। কিন্তু অভিনয়ের এই অল্প সময়ে আনিসুর রহমান মিলনের বিপরীতে অভিনয় করা হয়নি মিথিলার। এবারই প্রথম একসঙ্গে জুটি হয়ে কোনো নাটকে অভিনয় করলেন মিলন ও মিথিলা। নাম কনে পক্ষ। এটি লিখেছেন মাতিয়া বানু শুকু এবং পরিচালনা করছেন শাহ আমীর খসরু। গতকাল সোমবার থেকে রাজধানীর উত্তরার শুটিংবাড়িতে কনে পক্ষ নাটকটির দৃশ্য ধারণের কাজ শুরু হয়েছে।আনিসুর রহমান মিলন বলেন, ‘বন্ধুত্ব যে একধরনের প্রেম, সেটাই এ নাটকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। গল্পটা অসাধারণ। মিথিলার সঙ্গে এর আগে সিরিয়াল ও এক ঘণ্টার নাটক—কোনোটিতেই অভিনয় করা ওঠেনি। এবারই প্রথম ওর সঙ্গে অভিনয় করছি। বেশ ভালোভাবেই এগোচ্ছে নাটকের শুটিং।’মিথিলা বলেন, ‘আমি এমনিতেই অভিনয় খুব একটা করি না। শিক্ষকতা পেশা থেকে বেশ কিছুদিন ছুটি পাওয়ায় গত কয়েক মাসে অনেক নাটকে অভিনয় করেছি। কিন্তু মিলন ভাইয়ের সঙ্গে কখনো অভিনয় করা হয়নি। উনি খুব জনপ্রিয় একজন অভিনয়শিল্পী। তাঁর সঙ্গে কাজটা বেশ উপভোগ করছি।’কনে পক্ষ নাটকটি কোরবানির ঈদের জন্য নির্মিত হলেও কোন চ্যানেলে প্রচারিত হবে, তা চূড়ান্ত হয়নি।