এই প্রথম লাইভ অনুষ্ঠানে ইবরার টিপু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুরকার, সংগীতপরিচালক ও গায়ক ইবরার টিপু কাল বুধবার প্রথমবারের মতো টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে গাইবেন। ‘ওয়ালটন ঘুরে দাঁড়াও বাংলাদেশ’ অনুষ্ঠানে টিপুর সঙ্গে গাইবেন পড়শি।টিপু বলেন, ‘টিভিতে আগেও আমি টুকটাক গান করেছি। তবে কাল প্রথমবারের মতো গাইব লাইভ অনুষ্ঠানে। অনুভূতিটা একেবারেই অন্য রকম। কয়েক দিন ধরে এ অনুষ্ঠানে গাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি।’টিপু জানান, অনুষ্ঠানে তিনি নিজের প্রথম একক অ্যালবাম ‘চেনা-অচেনা’ এবং সম্প্রতি প্রকাশিত দ্বিতীয় একক ‘চাই তোমায়’-এর বেশকিছু শ্রোতাপ্রিয় গান করবেন।এ ছাড়া নিজের সুর ও সংগীতায়োজনে অন্যের গাওয়া ‘বেশ বেশ বেশ শাবাশ বাংলাদেশ’, ‘তুমি আমার ঘুম’, ‘ঘুম ঘুম চোখ মেলে দিয়ে’সহ কয়েকটি গান পরিবেশন করবেন টিপু। কাল বুধবার রাত সাড়ে ১১টায় বাংলাভিশনে প্রচারিত হবে অনুষ্ঠানটি।নীরব খানের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনায় করেছেন নাহিদ আহমেদ।