এইডস নিয়ে তথ্যচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রীতি জিনতার সময়টা একদম ভালো যাচ্ছে না। আইপিএলে নিজের দলের হার, শিল্পপতি নেস ওয়াদিয়া এখন সাবেক প্রেমিক। এসবের মধ্যেও হো হো করে হাসেন হিমাচলের মেয়ে প্রীতি। এবার তিনি এইডস রোগীদের জন্য কাজ শুরু করেছেন। একটি তথ্যচিত্র বানাতে যাচ্ছেন তিনি। শ্রীলঙ্কার ক্রিকেট তারকা ও তাঁর দলের অধিনায়ক কুমার সাঙ্গাকারা, যুবরাজ সিংসহ আরও অনেকেই আছেন প্রীতির সঙ্গে। আইপিএলের বিভিন্ন ম্যাচ থেকে পাওয়া লাভের ২৫ শতাংশ দান করবেন জাতিসংঘের এইডস তহবিলে।