এইতো ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল প্রকাশিত হয়েছে আরটিভি প্রযোজিত ছায়াছবি ‘এইতো ভালোবাসা’-এর অডিও অ্যালবাম। এফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্সে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন আরটিভির নির্বাহী পরিচালক সৈয়দ আশিক রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরটিভির অনুষ্ঠানপ্রধান মিনহাজুর রহমান, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ‘এইতো ভালোবাসা’ ছবির পরিচালক শাহীন কবির, সিডি চয়েজের পরিচালক প্রমুখ।