এক অভূতপূর্ব দৃশ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭ ও ৮ মে সন্ধ্যায় লন্ডনের গ্লোব থিয়েটারে মঞ্চস্থ হয়েছে বাংলাদেশের নাট্যদল ঢাকা থিয়েটারের নাটক দ্য টেম্পেস্ট। উইলিয়াম শেকসিপয়ারের নাটকটি বাংলায় অনুবাদ করেছেন রুবাইয়াৎ আহমেদ, নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ। এতে অভিনয় করেছেন এশা ইউসুফ। লন্ডন থেকে মুঠোফোনে কথা হলো তাঁর সঙ্গে।লন্ডনের গ্লোব থিয়েটারে অভিনয় করলেন। কেমন লাগছে?আমার অনুভূতি অসাধারণ। এ মঞ্চে অভিনয় করব—ভাবতেই পারিনি। গ্লোব থিয়েটার দেখে মনে হবে, যেন আলিঙ্গনের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। আমাদের নাটকের প্রদর্শনীর সময় পুরো হল ছিল কানায় কানায় পূর্ণ। নাটকটি শেষ হয় ‘আমরা স্বপ্ন নদীর নাইয়া’ গানের মধ্য দিয়ে। কিন্তু দর্শকের হাততালির কারণে আমরা আর গান শুরু করতে পারছিলাম না। পুরো হলের দর্শক অনেকক্ষণ দাঁড়িয়ে হাততালি দিয়ে আমাদের অভিনন্দন জানিয়েছে। সে এক অভূতপূর্ব দৃশ্য। নিয়ম না থাকলেও আমরা প্রদর্শনী শেষে বাংলাদেশের পতাকা নিয়ে পুরো মঞ্চ প্রদক্ষিণ করেছি।নাটক দেখার সময় দর্শকের প্রতিক্রিয়া কেমন ছিল?প্রতিটি দৃশ্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হাততালি দিয়েছে তারা। সেখানে কিন্তু বাঙালি বা বাংলা ভাষাভাষী দর্শক তেমন ছিল না। মোট দর্শকের এক-তৃতীয়াংশ বলতে পারেন। কিন্তু অন্য ভাষার দর্শক আমাদের নাটকের দৃশ্যগুলো গ্রহণ করেছে, বুঝতে পেরেছে। উইলিয়াম শেকসিপয়ারের নাটক নিয়ে গ্লোব থিয়েটারের এই উৎসব কবে শুরু হয়েছে?উৎসবের উদ্বোধন হয়েছে ২১ এপ্রিল। চলবে আগামী ৯ জুন পর্যন্ত। বিশ্বের ৩৭টি নাট্যদল ৩৭টি ভাষায় শেকসিপয়ারের ৩৭টি নাটক মঞ্চায়ন করছে। অভিনয় করেছেন কে কে?শিমূল ইউসুফ, শহীদুজ্জামান সেলিম, রুবল লোদী, কামাল বায়েজীদ, খাইরুল ইসলাম, আমি, চন্দন চৌধুরী, সাজ্জাদ রাজীব, রফিকুল ইসলাম, সামিউন জাহান, রুবাইয়াৎ আহমেদ, নীলমণি সিনহা ও বিধান সিনহা।