এক অ্যালবামে চার কবির কবিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার কবির কবিতা নিয়ে প্রকাশিত হলো একটি আবৃত্তির অ্যালবাম। ‘তাহারা চারজন’ শিরোনামের এই অ্যালবামে রয়েছে কবি জীবনানন্দ দাশ, হেলাল হাফিজ, কামাল চৌধুরী ও রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর মোট ১৪টি কবিতা। কবিতাগুলো আবৃত্তি করেছেন মকবুল হোসেন। প্রকাশিত অ্যালবামে জীবনানন্দ দাশের ‘বাংলার মুখ আমি’, ‘আবার আসিব ফিরে’, একদিন এই দেহ’। হেলাল হাফিজের ‘নিষিদ্ধ সম্পাদকীয়’, ‘দুঃখের আরেক নাম’, ‘ফেরীঅলা’। কামাল চৌধুরীর ‘জন্মদিনের কবিতা’, ‘অভয় মিনার’, ‘বিজ্ঞাপন’, ‘দহন-সন্ধ্যা’ এবং রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ‘বাতাসে লাশের গন্ধ’, ‘ধাবমান ট্রেনের গল্প’, ‘ফাঁসির মঞ্চ থেকে’, ‘গহিন গাঙের জল’। অ্যালবামটি এখন পাওয়া যাচ্ছে।