এক অ্যালবামে ১৬ শিল্পী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা নতুন বছরকে সামনে রেখে নির্মিত হচ্ছে মিশ্র অ্যালবাম ‘বলব তোমায়’। দ্বৈত এই অ্যালবামে গান গাইবেন ১৬ জন শিল্পী। গান লেখা, সুর ও সংগীত পরিচালনার কাজ করেছেন এ সময়ের জনপ্রিয় ছয়জন সুরকার-সংগীত পরিচালক ও ছয়জন গীতিকার।অ্যালবামে পার্থ বড়ুয়া-তিন্নি, এস আই টুটুল-ন্যান্সি, আরফিন রুমী-পরশি, শহীদ-কোনাল, মহিন-রোজ, কিশোর-আর্নিক, পুলক-নির্ঝর ও সাকিব-অরিন গান গাইবেন।সুর ও সংগীত পরিচালনার কাজ করেছেন পার্থ বড়ুয়া, এস আই টুটুল, আরফিন রুমী, পঙ্কজ, রাজীব হোসেন ও বেলাল। গানের কথা লিখেছেন সোহেল আরমান, এস এ হক অলিক, অনুরূপ আইচ, জাহিদ আকবর, টি আই অন্তর ও রবিউল ইসলাম। জানা গেছে, অ্যালবামে মোট গান আটটি। এ ছাড়া একটি বাড়তি ইনস্ট্রুমেন্টাল থাকবে। এর মধ্যেই সব গানের সুর ও সংগীত পরিচালনার কাজ সম্পন্ন হয়েছে। অ্যালবামটির সার্বিক তত্ত্বাবধানে আছেন নিপু বড়ুয়া। তিনি জানান, ‘অ্যালবামে আমি চেষ্টা করেছি দুই প্রজন্মের সুরকার, সংগীত পরিচালক, গীতিকার ও শিল্পীদের নিয়ে কাজ করার। শ্রোতাদের ভালো একটি অ্যালবাম উপহার দেওয়ার জন্য এ চেষ্টা।’আরফিন রুমি বলেন, ‘অ্যালবামে আমরা সমসাময়িক ও জ্যেষ্ঠ কয়েকজন সুরকার, সংগীত পরিচালক ও গীতিকারের সঙ্গে কাজ করছি। আমার বিশ্বাস ভালো এটি একটি কাজ হবে।’