এক উপলক্ষে তিন নাটকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নজরুলজয়ন্তীতে তিনটি নাটকে অভিনয় করেছেন সজল। প্রথমটি কাজী নজরুল ইসলামের গল্প থেকে অগ্নিগিরি, এটি পরিচালনা করেছেন অনন্ত জাহিদ; দ্বিতীয়টি ‘পূজারিণী’ কবিতা অবলম্বনে নীলকণ্ঠি, এটি পরিচালনা করেছেন আশরাফি মিঠু আর তৃতীয়টি গীতিনৃত্যনাট্য অবলম্বনে বনের বেদে; পরিচালনা করেছেন অরুণা বিশ্বাস। সজল জানান, এর আগে একই উৎসবে রবীন্দ্রনাথ কিংবা নজরুলের একটি বা দুটি নাটকে অভিনয় করেছেন তিনি। কিন্তু এবারই প্রথম একসঙ্গে তিনটি নাটক দেখানো হবে। নাটকগুলোতে সজলের সহশিল্পী তিশা, মৌসুমী বিশ্বাস ও মোনালিসা। নাটকে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে সজল বললেন, ‘অগ্নিগিরিতে কাজ করার সময় খুব অসুস্থ ছিলাম। জ্বর হয়েছিল। তাই সহশিল্পী ও পরিচালক আমাকে খুব সহযোগিতা করেছেন। প্রতিটি শট দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টা বিশ্রাম দিয়েছেন।’সব কটি নাটকই টিভিতে দেখানো হবে আগামী মঙ্গলবার।