এক উৎসব শেষ, কাল আরেকটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গঙ্গা-যমুনা নাট্যোত্সবে গতকাল মঞ্চস্থ প্রতীক নাটকের একটি দৃশ্য ষ ছবি: প্রথম আলো
গঙ্গা-যমুনা নাট্যোত্সবে গতকাল মঞ্চস্থ প্রতীক নাটকের একটি দৃশ্য ষ ছবি: প্রথম আলো

শেষ হয়েছে গঙ্গা-যমুনা নাট্যোৎসব। কাল থেকে শুরু হচ্ছে আরেকটি নাট্যোৎসব মহাকাল নাট্যসম্প্রদায়ের আয়োজনে। পর পর উৎসবে জমে উঠেছে রাজধানীর নাট্যাঙ্গন।
গঙ্গা-যমুনা নাট্যোৎসব পর্ষদ বাংলাদেশ কমিটির উদ্যোগে গত বুধবার থেকে শিল্পকলা একাডেমীতে শুরু হয়েছিল সপ্তাহব্যাপী নাট্যোৎসব। এতে ভারতের একটিসহ মোট ১৮টি নাট্যদল অংশ নেয়। গতকাল সোমবার উৎসবের শেষ দিনে মঞ্চস্থ হয় তিনটি নাটক। জাতীয় নাট্যশালায় কলকাতার অনীক নাট্যদলের প্রতীক, পরীক্ষণ থিয়েটারে শব্দ নাট্যচর্চা কেন্দ্রের তৃতীয় একজন এবং স্টুডিও থিয়েটারে নাট্যধারার আয়না বিবির পালা নাটকটি মঞ্চস্থ হয়।