এক কাপ চা ছবিতে মৌসুমী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিত্রনায়িকা মৌসুমী তাঁর পরিচালক-জীবনে মাত্র দুটি ছবিই পরিচালনা করেছিলেন। একটি এককভাবে কখনো মেঘ কখনো বৃষ্টি আর অন্যটি মুশফিকুর রহমান গুলজারের সঙ্গে মেহের নিগার। দুটি ছবিতেই মৌসুমী নায়ক হিসেবে নিয়েছিলেন ফেরদৌসকে। এই জুটির খায়রুন সুন্দরী গত এক দশকের সবচেয়ে সফল ছবিগুলোর একটি। পুরোনো খবর, ফেরদৌস খুব শিগগিরই প্রথমবারের মতো ছবি প্রযোজনা করতে যাচ্ছেন। আপনি কি জানেন, ফেরদৌস প্রযোজিত এক কাপ চা ছবিতে কে নায়িকা চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন? আর কেউ নয়, ফেরদৌসেরই বন্ধু মৌসুমী! যদিও ফেরদৌসের দাবি, বন্ধুত্ব কিংবা পারিবারিক সম্পর্কের কারণে নয়, ছবির চরিত্রটি শুধু মৌসুমীকেই চাইছিল, সে কারণেই তাঁকে নেওয়া!