এক কোটি অনুসারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউড ও বলিউড তারকাদের প্রায় সবাই ইন্টারনেটে টুইটার ব্যবহার করেন। খুদে বার্তা লেখার (মাইক্রো ব্লগিং) এই ওয়েবসাইটের মাধ্যমে ভক্তরা তাঁদের প্রিয় তারকার কাছাকাছি আসার সুযোগ পান। আর তারকারাও তাঁদের রোজকার ভালো-মন্দ, আবেগ-অনুভূতির কথা ব্যক্ত করেন। হালে তারকাদের জনপ্রিয়তা নির্ণয়ের একটি মাধ্যম বলে টুইটারকে গণ্য করেন অনেকে। কারণ, জনপ্রিয় তারকাদের ভক্ত বেশি। স্বভাবতই টুইটারেও তাঁদের ‘ফলোয়ার’ অনেক। এই যেমন গায়িকা লেডি গাগা। সম্প্রতি এক জরিপে দেখা গেছে, টুইটারে লেডি গাগার ফলোয়ারের সংখ্যা এক কোটি ছয় লাখ ৭৩ হাজার ৪৭৬ জন (৫ জুলাই পর্যন্ত)। মার্কিন এই শিল্পী সম্প্রতি টুইটারে প্রেসিডেন্ট বারাক ওবামাকেও টপকে গেছেন। টুইটারে ওবামার অনুসারী ৯৮ লাখ ২৪ হাজার ৮৮৫ জন। ওয়েবসাইট।