এক কোটি পনের শ ষাট টাকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাভিশনে শুক্রবার রাত ১১টা ১৫ মিনিটে দেখানো হবে নাটক এক কোটি পনের শ ষাট টাকা। লিখেছেন সাগর জাহান, পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয় করেছেন মিলন ও মোনালিসা। একদল প্রতিশ্রুতিশীল তরুণ মিলে একটি সংগঠন গড়ে তোলে। নাম ‘এসো সবে’। এই সংগঠনে দুটি বিশেষ চরিত্র আছে। ‘গল্প’ নামের মেয়েটি ভীষণ চটপটে। আর রনি খুব অলস। ঘুমানোই তার মূল কাজ। তারা উত্তরবঙ্গের বন্যাদুর্গত মানুষের জন্য সাহায্য তহবিল গড়ে তোলে। সাহায্য সংগ্রহ করতে গিয়ে গল্প অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসকের কাছ থেকে জানা যায়, গল্পের একটি কিডনি নষ্ট হয়ে গেছে। শুরু হয় নতুন কাহিনি।