এক কোটি রুপি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন ছবি রা.ওয়ান-এ অতিমানবীয় চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। ছবিতে তিনি যে বিশেষ পোশাক পরেছেন, তা বানাতে খরচ পড়েছে নাকি এক কোটি রুপি। অবশ্য খবরের সত্যতা শাহরুখ বা ছবির পরিচালক অনুভব সিনহা এখনো নিশ্চিত করেননি। পোশাকটি বানানো হয়েছে লস অ্যাঞ্জেলেস থেকে। বলিউডি ছবিতে এ পর্যন্ত এটাই নাকি কোনো তারকার ব্যবহার করা সবচেয়ে দামি পোশাক। তবে এ পোশাক পরার ঘটনা শাহরুখের কাছে স্মরণীয় হয়ে থাকবে অন্য কারণে। এ পোশাক তৈরির সময় শাহরুখকে স্রেফ লজ্জাস্থান নিবারণ করে একটি খুদে প্রকোষ্ঠে বেকায়দা অবস্থায় থাকতে হয়েছে। এ সময় বিশেষ এক ধরনের উষ্ণ পদার্থে তাঁর শরীর গলা পর্যন্ত আবৃত করে ওই পোশাকের ছাঁচ তৈরি করা হয়। ওই পদার্থ কঠিন হয়ে গেলে তা শাহরুখের পাশ থেকে খুব সাবধানে কেটে খুলে ফেলা হয়। শাহরুখকে এই যন্ত্রণা পোহাতে হয় পুরো এক ঘণ্টা! ওয়েবসাইট।