এক গানে আরফিন রুমি-নওমী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরফিন রুমির সুর ও সংগীতে বেশ কজন শিল্পী জনপ্রিয়তা পেয়েছেন এরই মধ্যে। এবার ক্ষুদে গানরাজ তারকা নওমীর জন্য গান করলেন তিনি। নওমী তাঁর প্রথম একক অ্যালবামের কাজ করছেন এখন। ওই অ্যালবামের একটি গান তৈরি করেছেন রুমি। দ্বৈত গানটিতে রুমির সঙ্গে কণ্ঠ দিয়েছেন নওমী।আগামী ঈদে প্রকাশ পাবে নওমীর প্রথম একক অ্যালবাম। ওই অ্যালবামে থাকছে গানটি। এর মধ্যে গানটির রেকর্ডিং শেষ হয়েছে। এর কথা লিখেছেন রবিউল ইসলাম। আরফিন রুমি জানান, ‘নতুন যাঁরা কাজ করছেন তাঁদের মধ্যে নওমীর কণ্ঠ আমার বেশ পছন্দের। তাঁর জন্য নতুন ধাঁচের এ গানটি তৈরি করেছি। শুনলে যে কারও ভালো লাগবে।’ নওমী বলেন, ‘রুমি ভাই অনেক যত্ন নিয়ে গানটি তৈরি করেছেন। তিনি এখন দেশের বাইরে। ফিরলেই গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজে হাত দেব আমরা।’ নওমী আরও জানান, এই অ্যালবামের একটি একক গানেও কণ্ঠ দেয়ার কথা রয়েছে রুমির।