এক গানে ২০ শিল্পী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাপ্পা মজুমদার
বাপ্পা মজুমদার

দ্বিজেন্দ্রলাল রায়ের ‘ধনধান্য পুষ্পভরা’ গানটি নতুন করে সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। গানটিতে কণ্ঠ দিচ্ছেন ২০ জন শিল্পী। এই শিল্পী তালিকায় আছেন সাবিনা ইয়াসমীন, পিলু খান, নকীব খান, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, পার্থ বড়ুয়া, ফুয়াদ, পার্থ মজুমদার, বাপ্পা মজুমদার, চাঁদনী, এলিটা, কোনাল, এমিল, জোহাদ, জয়, পারভেজ প্রমুখ। জানা গেছে, স্বাধীনতা দিবস উপলক্ষে বাপ্পা মজুমদার নিজ উদ্যোগে তৈরি করছেন গানটি।
বাপ্পা বলেন, ‘খুব পরিচিত একটি গান। গানটির মধ্য দিয়ে মানুষের মনের দেশাত্মবোধটাকে আবার জাগ্রত করতে চাই।’
১৪ মার্চ থেকে গানটির মিউজিক ভিডিওর শুটিং করবেন তানভীর খান। তিনি বলেন, ‘এমন একটি মিউজিক ভিডিও তৈরির পরিকল্পনা করেছি, যা দেখে মনে হবে, গানটি গাইছে বাংলাদেশ।’
‘বাঙালির জয়, জয় বাংলার ধ্বনিতে একাত্তর’ শিরোনামে বাপ্পা আরেকটি গান তৈরি করেছেন। গানটির কথা লিখেছেন সৈয়দ শামসুল হক। বাপ্পার সুর ও সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন ১০ জন সংগীতশিল্পী। জানা গেছে, স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত ‘লাখো কণ্ঠে জাতীয় সংগীত’ শীর্ষক অনুষ্ঠানের থিম সং হিসেবে ব্যবহার করা হবে গানটি।