এক ঘণ্টার কাহিনিচিত্র নিয়ে উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এক ঘণ্টার কাহিনিচিত্র বেঁচে থাকুক যুগ যুগ ধরে’—এই স্লোগান নিয়ে আজ শনিবার শুরু হচ্ছে পাঁচ দিনের উৎসব। শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে এ উৎসবের আয়োজন করেছে চারুনীড়ম।
আজ বিকেলে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ১০ তরুণ নির্মাতাকে রঙিন উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হবে। প্রধান অতিথি থাকবেন নাট্যজন আবুল হায়াত। চারুনীড়মের পরিচালক অভিনেতা ও নির্মাতা গাজী রাকায়েত জানান, এ উৎসবে ১০ জন তরুণ নির্মাতা এবং ১০ জন প্রতিষ্ঠিত নির্মাতার নাটক রয়েছে। প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে মোট চারটি নাটক প্রদর্শন করা হবে। তিনি বলেন, এক ঘণ্টার কাহিনিচিত্র বাঁচিয়ে রাখার এ আন্দোলন শুরু হয় ২০০৯ সাল থেকে। ২০০৮ সালে দেশের প্রায় সব টেলিভিশন চ্যানেল এক ঘণ্টার নাটক প্রচার বন্ধ করে দিয়েছিল। এরপর চারুনীড়ম এক ঘণ্টার নাটক বাঁচাও কর্মসূচি হাতে নেয়।