এক ঘণ্টার নাটক নিয়ে উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিভির জন্য তৈরি এক ঘণ্টার নাটক নিয়ে উৎসব আয়োজন করেছে চারুনীড়ম। ‘চারুনীড়ম টেলিভিশন কাহিনিচিত্র উৎসব’ নামের এ আয়োজন শাহবাগ কেন্দ্রীয় গণগ্রন্থাগারে শুরু হচ্ছে আজ। উদ্বোধন করা হবে বিকেল চারটায়। উৎসবে প্রদর্শিত নাটকগুলোর মধ্য থেকে দেওয়া হবে ‘চারুনীড়ম টেলিভিশন কাহিনিচিত্র পুরস্কার’।
চারুনীড়মের পরিচালক গাজী রাকায়েত জানান, ২০১২ ও ২০১৩ সালে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত নতুন নির্মাতাদের ২০টি এক ঘণ্টার নাটক নিয়ে এই উৎসব আয়োজন করা হয়েছে। আজ উদ্বোধনী অনুষ্ঠানে ২০ জন বরেণ্য নাট্যজন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ২০ জন তরুণ নির্মাতাকে রঙিন কাপড় পরিয়ে স্বাগত জানাবেন।
এ উৎসব চলবে সাতদিন ধরে।