প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবির কাজ শুরু হয়েছিল প্রায় দুই বছর আগে। ছবির শুটিং হয়, কিন্তু কাজ আর শেষ হয় না। তুমি আসবে বলে ভালোবাসবে বলে সেই ছবিটির কাজ এখন শেষ পর্যায়ে। গত শনিবার এফডিসির তিন নম্বর ফ্লোরে গিয়ে দেখা গেল, বেশ পরিপাটি এক সেট নির্মাণ করা হয়েছে। একটু পরেই এখানে গানের শুটিং চিত্রায়ণ করা হবে। আজকের শিল্পী নিপুণ। তিনি রূপসজ্জা কক্ষে আছেন। নাচের সঙ্গীরা এরই মধ্যে মহড়া করে নিচ্ছেন। ক্যামেরাম্যান ক্যামেরা চালিয়ে আলো ঠিকমতো সাজানো হয়েছে কি না দেখে নিচ্ছেন।রূপসজ্জা কক্ষে গিয়ে দেখা গেল, নিপুণ রূপসজ্জায় ব্যস্ত। জানালেন, সকাল সাড়ে সাতটায় তিনি মালয়েশিয়া থেকে দেশে এসেছেন। তারপর বাসায় ঘণ্টা দুয়েক বিশ্রাম নিয়ে আবার চলে এসেছেন শুটিং করতে। কাজ ধীরগতিতে এগোলেও ছবিটি যে দর্শকপ্রিয় হবে, সে ব্যাপারে অনেক বেশি আশাবাদী নিপুণ।আশরাফুল হক রিপন পরিচালিত এ ছবিতে আরও অভিনয় করেছেন নীরব।