এক চুক্তিতেই দীপিকার ৪ কোটি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহস্পতি সত্যিই তুঙ্গে দীপিকা পাড়ুকোনের। সাফল্যের খ্যাপা ঘোড়ায় চেপে ছুটতে থাকা দীপিকা ব্যাগে ভরলেন আরেকটি সাফল্য। কোমল পানীয় কোকাকোলার সঙ্গে নতুন চুক্তি হয়েছে তাঁর। কোকাকোলার পণ্যদূত হিসেবে এখন থেকে প্রতিবছর চার কোটি রুপি করে পাবেন এই অভিনেত্রী।
পেপসি কিংবা থাম্বস আপের তুলনায় ভারতে সেভাবে ব্যবসা করতে পারছে না কোকাকোলা। নিজেদের ভাগ্যের চাকা ঘোরাতে এবার দীপিকার শরণ নিল তারা। সন্দেহ নেই, দীপিকা এখন তরুণদের সবচেয়ে প্রিয় মুখ হয়ে উঠেছেন। সেটাই পুঁজি করতে চাইছে কোকাকোলা। এর আগে ঐশ্বরিয়া রাই বচ্চন ছয় বছর কোকাকোলার পণ্যদূত হিসেবে কাজ করেছেন। ওয়ান ইন্ডিয়া।