এক ছবিতে অদ্রে ততু ও পার্থপ্রতিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্থপ্রতিম ও ততু
পার্থপ্রতিম ও ততু

ফরাসি ছবি ওপেন ইন দ্য নাইট-এ অভিনয় করছেন বাংলাদেশি মূকাভিনয় শিল্পী পার্থপ্রতিম মজুমদার। এই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অ্যামেলি খ্যাত ফরাসি অভিনেত্রী অদ্রে ততু। তাঁর সঙ্গে এরই মধ্য শুটিংও করেছেন পার্থপ্রতিম মজুমদার।

অদ্রে ততু
অদ্রে ততু

ফ্রান্স থেকে পার্থপ্রতিম জানান, ছবিটি একটি বিখ্যাত ফরাসি থিয়েটার কোম্পানিকে ঘিরে তৈরি, তাদের টানাপোড়েন নিয়ে। এই থিয়েটার কোম্পানির কর্মকর্তা হিসেবেই দেখা যাবে অদ্রে ততুকে। আর পার্থপ্রতিম সেই থিয়েটারের হিসাবরক্ষকের চরিত্রে অভিনয় করছেন। ছবিটি পরিচালনা করছেন জনপ্রিয় ফরাসি থিয়েটার অভিনেতা ও উপস্থাপক এডওয়ার্ড বায়ের। এই ছবিতে তিনি প্রধান চরিত্রে অভিনয়ও করছেন।