এক ছবিতে চার পরিচালক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিচালক হিসেবে নয়, অভিনেতা হিসেবে দেশের তিন খ্যাতনামা পরিচালক নাম লেখালেন শেষ নায়ক ছবিতে। বাংলাদেশের প্রয়াত একজন কিংবদন্তি চিত্রনায়কের জীবনকাহিনি অবলম্বনে তৈরি এ ছবিতে দেখা যাবে চাষী নজরুল ইসলাম, মতিন রহমান ও মোহাম্মদ হাননানকে। অনিকেত আলম পরিচালিত শেষ নায়ক ছবিতে মতিন রহমান অভিনয় করেছেন একজন রোমান্টিক ছবির নির্মাতা চরিত্রে। ‘পরিচালকের অনুরোধ রাখতে গিয়েই আসলে এ চরিত্রটি করতে রাজি হয়েছি। বলতে পারেন অনুরোধে ঢেঁকি গেলা। ক্যামেরার পেছনে থেকে নির্দেশনা দেওয়াটা মনে হয় অনেক সহজ। ক্যামেরার সামনে দাঁড়িয়ে কাজ করতে অনেক সাহস লাগে।’ বললেন পরিচালক মতিন রহমান। চাষী নজরুল ইসলাম ও মোহাম্মদ হাননান শেষ নায়ক ছবিতে অভিনয় করেছেন অতিথি চরিত্রে। ছবিতে আরও দেখা যাবে প্রবীণ পরিচালক আবদুস সামাদকে। শেষ নায়ক ছবিটি প্রযোজনা করছে ফিলিম কোম্পানি।