এক ছবিতে টম হ্যাংকস-ইরফান খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরফান খান-টম হ্যাংকস
ইরফান খান-টম হ্যাংকস

আবারও হলিউডের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা ইরফান খান। এবার টম হ্যাংকস অভিনীত ‘ইনফারনো’ ছবিতে অভিনয় করবেন তিনি।
রহস্য থ্রিলারধর্মী টম হ্যাংকস, ইরফান খান ছাড়াও অভিনয় করবেন ‘স্পাইডারম্যান’খ্যাত ব্রিটিশ অভিনেত্রী ফেলিসিটি জোনস, ফরাসি অভিনেতা ওমর সাই প্রমুখ। ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘দ্য ভিঞ্চি কোড’ সিরিজের তৃতীয় ছবি ‘ইনফারনো’। এই সিরিজের দ্বিতীয় ছবি ‘অ্যাঞ্জেলস অ্যান্ড ডেমনস’ মুক্তি পেয়েছিল ২০০৯ সালে। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে হলিউডরিপোর্টার ডটকম।
‘ইনফারনো’ ছবি পরিচালনা করবেন রন হাওয়ার্ড। ছবিটিতে রবার্ট ল্যাংডন চরিত্রে অভিনয় করবেন টম হ্যাংকস। আর প্রভোস্ট চরিত্রে দেখা যাবে ইরফান খানকে। ছবিটি মুক্তি পাবে ২০১৬ সালের ১৪ অক্টোবর।
এর আগে ‘এ মাইটি হার্ট’, ‘স্লামডগ মিলিয়নেয়ার’, ‘দ্য অ্যামেজিং স্পাইডারম্যান’ ও ‘লাইফ অব পাই’ ছবিতে অভিনয় করেছেন ইরফান খান। এ ছাড়া হলিউডের সায়েন্স ফিকশনধর্মী ‘জুরাসিক ওয়ার্ল্ড’ ছবিতেও দেখা যাবে ইরফানকে। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ১২ জুন।