এক ছবিতেই পুরো পরিবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক ছবিতেই এবার পুরো পরিবার। বিষয়টা অবিশ্বাস্য মনে হলেও সত্য হতে চলছে। খুব শিগগির তাঁরা সবাই একসঙ্গে একটি ছবিতে অভিনয় করবেন। তাঁরা হলেন বলিউডের এক সময়ের পর্দাকাঁপানো অভিনেত্রী তনুজা চন্দ্র, তাঁর মেয়ে কাজল এবং মেয়ের জামাই অজয় দেবগন। বাস্তব জীবনে এঁরা যেমন, পর্দায়ও তাঁদের ঠিক সেভাবেই উপস্থাপন করা হবে। ‘টোনপুর কা সুপারহিরো’ নামের এ ছবিটির শুটিং খুব শিগগির শুরু হবে। ছবিতে কাজলের মায়ের চরিত্রে অভিনয় করবেন সত্যিকারের মা তনুজা চন্দ্র। এখানেই শেষ নয়, ছবিতে কাজলের স্বামীর ভূমিকায় অন্য কাউকে নয়, খোদ অজয় দেবগনকেই দেখা যাবে। যদিও ছবিতে কাজল-অজয় অনেকবার স্বামী-স্ত্রী হয়েছেন। কিন্তু তনুজা-কাজল এবারই প্রথম বলিউডের কোনো ছবিতে মা-মেয়ের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন।