এক টাকার ছেলে কোটি টাকার মেয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাদের বিয়ে হয়েছে। কিন্তু স্বামীকে বাড়ির চাকর বানিয়ে রাখে স্ত্রী। বাবার কারণেই আসলে বড়লোকের মেয়ে বিয়ে করেছিল গরিব ঘরের সন্তানকে। তাদের ঘরে দুটি কন্যাসন্তান জন্ম নেয়। তারা বড় হয়ে ওঠে। অন্যদিকে এক গরিব মায়ের ঘরে জন্ম নেয় দুই পুত্রসন্তান। তারপর শুরু হয় অন্য এক গল্প।পরিচালক কমল সরকার নির্মাণ করেছেন এমনই এক ছবি। ভোলা প্রযোজিত এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাক, নূতন, মারুফ, সাহারা, ঈশিতা, সম্রাট, রত্না, ডলি জহুর, ডন, শিবা সানুন, হাবীব খান, কাবিলা ও মিজু আহমেদ।