এক টুকরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারিনা কাপুর

কারিনা কাপুর
কারিনা কাপুর

খানদের তিনি বড় ভক্ত। নিজেও জীবনসঙ্গী হিসেবে এক খানকেই বেছে নিয়েছেন। অবশ্য বলিউডের শাসনকর্তা তিন খান। এর মধ্যে দুই খানের সঙ্গে একাধিক ছবিতে কাজ করলেও সালমানের সঙ্গে খুব একটা কাজ করেননি। কারিনা কাপুর জানালেন, অন্য কোনো কারণ নেই। শুধু ব্যাটে-বলে হয়ে ওঠেনি। এমন নয়, সালমানকে তিনি এড়িয়ে চলেন। বরং বলেছেন, যাঁরা দাবি করে সালমানের সঙ্গে কাজ করতে চাই না, তারা মিথ্যা বলে। ভেতরে ভেতরে কিন্তু মুখিয়েই থাকে।

পরিণীতি চোপড়া

পরিণীতি চোপড়া
পরিণীতি চোপড়া

পরিণীতির এ কোন পরিণতি! ইদানীং যেন একটু বেশি মুটিয়ে গেছেন মিস চোপড়া। শরীরটাকে আবার লতানো অবয়ব দিতে ঘাম ঝরাচ্ছেন। পরিণীতি বলেছেন, ‘মুটিয়ে গেলে খুব অস্বস্তি হয়। আত্মবিশ্বাসও কমে যায়। ওজন কমানোর চেষ্টা করছি। কিন্তু আমার কাম্য ওজনে পৌঁছাতে আরও পরিশ্রম করতে হবে।’ তা তো হবেই। পরিশ্রমই ওজন কমানোর ‘প্রসূতি’।

জেনিফার অ্যানিস্টোন

জেনিফার অ্যানিস্টোন
জেনিফার অ্যানিস্টোন

রুপালি পর্দার বাইরে তেমন একটা মেকআপ নেন না জেনিফার অ্যানিস্টোন। হলিউড তারকা বলেছেন, ‘বেশির ভাগ সময়ই মেকআপ নিই না। বাইরে বেরোনোর সময় হালকা একটু ময়েশ্চার, খানিকটা কনলিলার আর একটু মাসকারা—ব্যস্, এতেই আমার চলে যায়। সৌন্দর্যের আসল রহস্য আসলে লুকিয়ে আছে পর্যাপ্ত ঘুমে।’

ক্রিস্টেন স্টুয়ার্ট

ক্রিস্টেন স্টুয়ার্ট
ক্রিস্টেন স্টুয়ার্ট

হররোজ ক্রিস্টেন স্টুয়ার্টকে জড়িয়ে কারও না কারও সম্পর্কের খবর বেরোয়। সর্বশেষ গুজবটা মানতে পারছে না তাঁর পরিবার। এবার খবর বেরিয়েছে স্টুয়ার্ট প্রেম করছেন অ্যালিসিয়া কারজাইলের সঙ্গে, যিনি নিজেও একজন নারী! স্টুয়ার্টের মা জুলেস দাবি করেছেন, পুরোটাই বানিয়ে লিখেছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর। মামলার হুমকিও দিয়েছেন তিনি। মিরর অবশ্য নিজেদের অবস্থানে অটল।