এক টুকরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঞ্জয় দত্ত

সঞ্জয় দত্ত
সঞ্জয় দত্ত

‘আইলা ভাই, আপনি জেল থেকে বের হয়ে গেছেন!’ এই সংলাপ দেওয়ার জন্য মুখিয়ে আছে সার্কিট। কিন্তু মুন্নাভাই যে এখনো জেলের ভেতরেই। রাজ কুমার হিরানীর কাঁপিয়ে দেওয়া ‘মুন্নাভাই’ সিরিজের তৃতীয় ছবির কাজ প্রায় শুরুই হয়ে গিয়েছিল। একটা ‘টিজার’ও ছাড়া হয়েছিল। শোনা যাচ্ছিল তৃতীয় ছবির নাম মুন্নাভাই চলে আমেরিকা। কিন্তু অস্ত্র মামলায় সঞ্জয় দত্তের জেল হয়ে যাওয়ায় এই পরিকল্পনা থেকে সরে আসতে হয়। তবে প্রকল্পটা বাতিল হচ্ছে না। সঞ্জয় মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই জোরেশোরে শুরু হবে কাজ।

এমা স্টোন

এমা স্টোন
এমা স্টোন

শৈশবে এক্কেবারে ভিতুর ডিম ছিলেন এমা স্টোন। একটুতেই ভয়ে ঘেমেনেয়ে একসা হয়ে যেতেন। একবার এমন হলো, বন্ধুর বাসায় বেড়াতে গেছেন। হঠাৎ আতঙ্কে নীল হয়ে গেলেন। তাঁর মনে হতে লাগল, পুরো বাসায় আগুন লেগে পুড়ে যাবে। কিছুতেই শান্ত করা যাচ্ছিল না। শেষে এমার মা এসে উদ্ধার করে নিয়ে যায় তাঁকে। এই আগুন-আতঙ্কে এমা ভুগেছেন টানা তিন বছর!