এক টুকরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারিনা কাপুর

কারিনা কাপুর
কারিনা কাপুর

তাঁর সাইজ জিরো ফিগার কারও পছন্দ হোক বা না হোক, ব্যায়াম আর খাদ্যাভ্যাস সম্পর্কে তিনি জানেন ভালোই। কারিনা কাপুরের কাছ থেকে এ নিয়ে পরামর্শ পেয়ে তাই যারপরনাই খুশি অর্জুন কাপুর। দুজনই সম্প্রতি একসঙ্গে অভিনয় করছেন নতুন একটি সিনেমায়। কারিনা কাপুরের সবচেয়ে বড় ভক্ত হিসেবে নিজেকে আগেই ঘোষণা দিয়েছেন অর্জুন। এবার তাঁর সঙ্গে অভিনয় করাও হয়ে গেল। ফিল্মফেয়ার।

কেন ওয়েস্ট ও কিম কারদাশিয়ান

কেন ওয়েস্ট ও কিম কারদাশিয়ান
কেন ওয়েস্ট ও কিম কারদাশিয়ান

তাঁর মেকআপের রহস্য জানতে উদগ্রীব সবাই। আর তিনি কিনা এবার সামনে এলেন একদম মেকআপ ছাড়া। স্প্যানিশ ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে এবার স্বামী কেন ওয়েস্টের সঙ্গে কিম কারদাশিয়ান এসেছেন কোনো রকম মেকআপ ছাড়াই। সামান্য একটু ময়েশ্চারাইজার আর লিপবামই নাকি শুধু ব্যবহার করেছেন। মেকআপসহ বা ছাড়া কিম যে সত্যিই দারুণ তাতে আর কোনো সন্দেহই রইল না। ই অনলাইন।

দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোন

খবর পেয়েই কাজকর্ম ফেলে ফুল হাতে বিমানবন্দরে ছুটলেন রণবীর সিং। কাজ বলতে বাহুবলী দেখা। সেই শো বাদ দিয়ে বিমানবন্দরে এলেন তিনি। নিশ্চয়ই এর চেয়েও অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল। দীপিকা পাড়ুকোনকে বরণ করা! খুব গুরুত্বপূর্ণই তো বটে। বিমান থেকে নেমেই দীপিকা পেলেন ফুলেল অভ্যর্থনা। ফিল্মফেয়ার।

মিরা রাজপুত

মিরা রাজপুত
মিরা রাজপুত

শহীদ কাপুরের মন তো জিতেছেন আগেই, পরিবারের সবাইকেও আপন করে নিয়েছেন শহীদের নববধূ মিরা রাজপুত। শহীদের ছোট ভাই ইশান সম্প্রতি পোস্ট করেছেন মিরা আর তাঁদের মা নীলিমা আজিমের একটি ছবি। ক্যাপশন: ভাবিডল। নতুন ভাবির নতুন নামও দিয়ে দিয়েছেন ইশান। ইন্ডিয়ান এক্সপ্রেস।

লেডি গাগা

লেডি গাগা
লেডি গাগা

বেশ একটা বিরতিতেই ছিলেন টেইলর সুইফট। প্রেমপর্ব বাদ, শুধু গানেই সময় দেওয়া। তবে সম্প্রতি ক্যালভিন হ্যারিসের সঙ্গে সম্পর্ক হয়েছে তাঁর। আর এর পেছনে আছেন নাকি লেডি গাগা। তাঁর একটা টুইট পড়েই নাকি টেইলর ভেবেছেন নতুন সম্পর্কে জড়ানোর কথা। মার্চ মাসে গাগা টুইট করেন টেইলরকে, ‘তোমার প্রিন্স চার্মিং আসবে।’ সেটা পড়েই ক্যালভিনের প্রতি আরও আগ্রহী হন টেইলর। ইয়াহু।

ডেমি লোভাটো

ডেমি লোভাটো
ডেমি লোভাটো

বান্ধবীর বিয়ে সামনে, তবে নিজের বিয়েটাও তাড়াতাড়ি সেরে নিতে আপত্তি নেই সংগীতশিল্পী ডেমি লোভাটোর। দীর্ঘদিনের প্রেমিক উইলমার ভালদেরামা যদি প্রস্তাব দেন, এখনই হ্যাঁ বলে দেবেন নাকি। পাঁচ বছর ধরে একসঙ্গে আছেন তাঁরা। বান্ধবী ইগি অ্যাজালিয়ার বিয়ের দিনেই হয়ে যাবে নাকি তাঁর বিয়ের আয়োজন? দুই বন্ধু একই মঞ্চে কনের সাজে, দারুণ হয় তাই না! ইয়াহু।