এক ডজন অতিথি শিল্পী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেরদৌস প্রযোজিত চলচ্চিত্র এক কাপ চাতে এক ডজন অভিনেতা-অভিনেত্রী অতিথি শিল্পীর চরিত্রে অভিনয় করছেন। এই শিল্পীরা হলেন আলমগীর, হুমায়ুন ফরীদি, অমল বোস, তুষার খান, আঁখি আলমগীর, ওমর সানী, নিপুণ, ইমন, নীরব, মীর সাব্বির, শহিদুল ইসলাম সাচ্চু ও কলকাতার ঋতুপর্ণা। ছবিটি পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ। ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস, মৌসুমী, এজাজুল ইসলাম ও মুনিরা মিঠু।ফেরদৌস বললেন, ‘এই ১২ জন অতিথি শিল্পীকে গল্পের প্রয়োজনেই আনা হয়েছে। যেমন, কলেজের একটি গানে অংশ নিয়েছেন আলমগীর, আঁখি আলমীগর, নিপুণ, ইমন ও নীরব। চিকিৎসকের চরিত্রে হুমায়ুন ফরীদি এবং জেলখানার কয়েদির চরিত্রে অভিনয় করেছেন ওমর সানী। ঋতুপর্ণা ছবির একটি গান এবং কয়েকটি দৃশ্যে অভিনয় করবেন।’এরই মধ্যে ছবির বেশির ভাগ শুটিং শেষ হয়েছে। বাকি আছে ঋতুপর্ণার কাজ।ফেরদৌস বললেন, ‘ঋতুপর্ণা শুটিং করার জন্য দুবার সময় দিয়েছিলেন। কিন্তু প্রয়োজনীয় অনুমতি পেতে দেরি হওয়ায় তা পিছিয়ে দিতে হয়েছে। তবে এবার অনুমতি পাওয়া গেছে। আশা করছি, জানুয়ারি মাসের শেষ সপ্তাহে ঋতুপর্ণা ঢাকায় এসে কাজ শুরু করবেন।’