এক দিন আগেও...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোববারও যিনি কাজের পিছে ছুটছিলেন, সেই মানুষটা পরদিনই কীভাবে নিজেকে স্বেচ্ছায় মৃত্যুর কোলে সঁপে দেন! বলিউড অভিনেত্রী জিয়া খানের ‘আত্মহত্যা’র পর এখন অনেক কিছুই উঠে আসছে। এরই মধ্যে জানা গেল, সোমবার জীবনের অন্তিমতম দিনের আগের দিনও হায়দরাবাদে গিয়েছিলেন। সেখানে একটি তেলেগু ছবির কাজ পাওয়ার ব্যাপারে বেশ মরিয়া মনে হচ্ছিল তাঁকে। অভিনেতা নবদ্বীপের সঙ্গে এ ব্যাপারে কথাও হয়েছিল তাঁর। নিজের ক্যারিয়ার নিয়ে জিয়াকে বেশ অস্থির মনে হয়েছিল নবদ্বীপের। তাই বলে পরদিনই তিনি আত্মহত্যা করে বসবেন, এটা ভাবতেই পারেননি হায়দরাবাদের এই অভিনেতা, ‘ওর আত্মহত্যার খবর শুনে আমি রীতিমতো চমকে গেছি। কারণ, মাত্রই তো আগের দিন দেখা হলো!’ টাইমস অব ইন্ডিয়া।