এক দিনেই ইউটিউবে হিট ১১ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুসময়ের টাট্টু ঘোড়ায় চেপেছেন আলিয়া ভাট। সর্বশেষ ছবি হাইওয়ে বেশ সফল হয়েছে বক্স অফিসে। সেই সাফল্য টাটকা থাকতেই আরেকটি আগাম সাফল্যের পূর্বাভাস পাচ্ছেন এই অভিনেত্রী। আলিয়া ও অর্জুন কাপুরের নতুন ছবি টু স্টেটস-এর অফিসিয়াল ট্রেলার ইউটিউবে ছাড়ার এক দিনের মধ্যেই ১১ লাখ ৪৪ হাজার বার দেখা হয়েছে।
ইউটিউবে ছাড়া বলিউডের কোনো ছবির ট্রেলার এক দিনেই ১০ লাখের বেশিবার হিট পড়া বিরল ঘটনা। চেতন ভগতের উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটিতে কৃষ নামের এক পাঞ্জাবি ছেলে অনন্যা নামের এক তামিল ব্রাহ্মণ মেয়ের প্রেমে পড়ে। ভারতের উত্তর এবং দক্ষিণাঞ্চলের ভিন্ন সংস্কৃতি বাধা হয়ে দাঁড়ায় তাদের প্রেমে। এপ্রিলে মুক্তি পাবে ছবিটি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।