এক দিনেই জোলির আয় ৭০ লাখ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাঞ্জেলিনা জোলি
অ্যাঞ্জেলিনা জোলি

অঙ্কটা চোখ কপাল ছাড়িয়ে মাথার চাঁদিতে তুলে দেওয়ার মতোই। ২০১৩ সালে অ্যাঞ্জেলিনা জোলি কত আয় করেছেন জানেন? তিন কোটি ৩০ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যেটি ২৫৬ কোটি ৪৪ টাকার চেয়েও বেশি। মানে এক দিনেই জোলি আয় করেন ৭০ লাখ টাকারও বেশি!
হলিউডের অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি আয় করেন তিনিই। ২০১০ সালের পর থেকে কোনো ছবি মুক্তি না পেলেও জোলির রাজত্ব অটুট আছে। সবচেয়ে বেশি আয় করা অভিনেত্রীদের মধ্যে এর পরই আছেন জেনিফার লরেন্স (২ কোটি ৬০ লাখ), ক্রিস্টেন স্টুয়ার্ট (২ কোটি ৫ লাখ), জেনিফার অ্যানিস্টোন (২ কোটি) ও এমা স্টোন (১ কোটি ৬০ লাখ)। আইএএনএস।