এক নজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুমন
সুমন

২৮: ৩২ মিনিট
সুমন
২০০২ সালে প্রকাশ হয় অর্থহীনের নতুন দিনের মিছিলে অ্যালবাম। এতে ছিল ‘সাত দিন’ নামের একটি গান। আর এর সময়সীমা কত জানেন? পাক্কা ২৮ মিনিট ৩২ সেকেন্ড। এতে আটজন গিটারশিল্পী অংশ নেন। ব্যান্ডের প্রধান সুমনের পরিকল্পনায় প্রগ্রেসিভ মেটাল ঘরানার গানটি তৈরি হয়। ওই সময়ে অ্যালবামটি বেরিয়েছিল ক্যাসেট আকারে। আর ক্যাসেটের দ্বিতীয় পাশে শুধু এই একটি গানই ছিল।
সুমন বলেন, ‘এটা হঠাৎ করে মাথায় এসেছিল। গিটারিস্টদের বললাম, আপনাদের ইচ্ছামতো বাজান। তাঁরা নিজেদের মতো কাজটি করেছেন। ফলে ভিন্ন মাত্রা পেয়েছিল গানটি।’

অপি করিম
অপি করিম

অন্য কণ্ঠ
অপি করিম
যাঁরা পিঁপড়াবিদ্যা ছবি দেখেছেন, তাঁরা ঠিক ঠাওরও করতে পারেননি, ছবির নায়িকা শিনা চৌহানের কণ্ঠটি তাঁর নিজের নয়। ভারতীয় এ মডেলের মাতৃভাষা পাঞ্জাবি। বেড়ে উঠেছেন মুম্বাই আর কলকাতায়। কলকাতার কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করলেও বাংলা ভাষা ঠিক রপ্ত করতে পারেননি তিনি।
মজার বিষয় হলো, পিঁপড়াবিদ্যা ছবিতে শিনা চৌহানের জন্য ডাবিং করেছেন অভিনেত্রী অপি করিম। ছবির এ কাজটি এতটাই ভালো হয়েছে যে কারও বোঝার উপায় ছিল না এটি অপির কণ্ঠ। আর ছবির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী জানালেন, ঘটনাটি সত্যি।

অর্ণব
অর্ণব

প্রথম প্রেম
অর্ণব
সংগীতশিল্পী অর্ণব প্রথম কবে প্রেমের ধাক্কা খেয়েছিলেন, জানেন? দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময় তিনি পছন্দ করেন সহপাঠী সাহানা বাজপেয়িকে। সম্প্রতি আরটিভির এক আড্ডার অনুষ্ঠানে তিনি এ তথ্য ফাঁস করেন। তবে এত অল্প বয়সে এটা ঠিক প্রেম বলা যাবে কি না, সেটাও এক প্রশ্ন। পরবর্তী সময়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। তাঁরা বিয়েও করেছিলেন। অর্ণব বলেন, ‘ওই সময় আমরা শান্তিনিকেতনে পড়তাম। আর শিক্ষকেরা সব সময় বোঝাতেন, আমাদের সম্পর্ক ভাইবোনের।’
কথাটি বলতে বলতে একগাল হেসে নেন এই শিল্পী। 
গ্রন্থনা: আলম বিশ্বাস