এক নজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূতের ভয় দেখাতেন হুমায়ূন আহমেদ। হুমায়ুন ফরীদি ভূতের গল্প শোনাতেন। ওদিকে শাবানা চমকে দিতেন ভক্তদের। শুনুন সেসব

হ‌ুমায়ূন আহমেদ
হ‌ুমায়ূন আহমেদ

হুমায়ূন আহমেদের সহকারী ভূত!
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ভূত নিয়ে মজার সব কাণ্ড করতেন। নুহাশপল্লীর দুই ভবনে পা দিয়ে ভূতের দাঁড়িয়ে থাকা, জ্যোৎস্না রাতে পুকুরের পাশে ভূতের হেঁটে যাওয়া বা গায়েবি আওয়াজ থেকে শুরু করে নানা কাণ্ড। এমনকি মেহের আফরোজ শাওন, রহমত আলীসহ অনেক তারকা ভূতের হাতে হেনস্তা হয়েছেন। তবে মজার ব্যাপার হলো, ভূতের এ কাজগুলোর বেশির ভাগই ঘটিয়েছে নুহাশপল্লীর কর্মীরা। আর কয়েকটি ঘটনায় সরাসরি সহযোগিতা করেছেন অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়। পর্যাপ্ত ভয় পাওয়ার অভিনয় করতেন তিনি। এই অভিনেতা বললেন, ‘স্যারকে খুশি করতেই এমনটি করতাম।’

হুমায়ুন ফরীদি
হুমায়ুন ফরীদি

ভয় দেখানোর কৌশল!
ভূতের গল্প করতেন হুমায়ুন ফরীদি। গল্প বলতে বলতে উঠে দাঁড়াতেন চেয়ারে। তারপর আচমকা লাফ দিয়ে গিয়ে পড়তেন শ্রোতার সামনে। এটাই ছিল হুমায়ুন ফরীদির ভয় দেখানোর কৌশল। কথা বলতে বলতে প্রায় ঝগড়া বাধিয়ে দিতেন। তখনো নাকি এমনভাবেই ঢাকা থিয়েটারের সহকর্মীদের পিলে চমকে দিতেন তিনি। ঢাকা থিয়েটারের পরিচালক নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘ওর হাতে মার খায়নি, থিয়েটারে এমন সদস্য পাওয়া কঠিন। আমাকে ছাড়া সবাইকেই সে এভাবে মজা করে ভয় দেখিয়েছে।’

শাবানা
শাবানা
শিরিন শবনম কল্পনার কাছ থেকে পাওয়া শাবানার লেখা সেই চিঠি
শিরিন শবনম কল্পনার কাছ থেকে পাওয়া শাবানার লেখা সেই চিঠি

শাবানার চিঠি
চিত্রনায়িকা শাবানা শত ব্যস্ততার মাঝেও ভক্তদের জন্য কিছু সময় বরাদ্দ রাখতেন। তিনি নিয়মিত কিছু কাজ করতেন ভক্তদের জন্য। যা ভক্তদের পিলে চমকানোর মতো। আর তা হলো ভক্তদের চিঠির উত্তর দেওয়া। সময় করে ভক্তদের চিঠির উত্তর দিতেন তিনি। আর ঈদ, পূজা কিংবা অন্য সময়ও কাছের মানুষদের চিঠির উত্তর দিতে ভুলতেন না। শুধুই তা-ই নয়, অনেক ভক্তকেই তিনি ভিউকার্ড, ছবি, এমনকি ছবির অ্যালবামও পাঠিয়েছেন।
সম্প্রতি শাবানার লেখা তেমনি একটি চিঠি পাওয়া গেছে শিরিন শবনম কল্পনার কাছ থেকে। কল্পনা জানান, তিনি একটি চিঠি লিখেছিলেন শাবানাকে। শাবানা তাঁকে সেই চিঠির উত্তর পাঠিয়েছিলেন ১৭/৫/১৯৭৮ তারিখে। আর প্রিয় নায়িকার লেখা সেই চিঠি পেয়ে আনন্দে অভিভুত হয়েছিলেন তিনি।