এক নজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শততম বিয়ের দ্বারপ্রান্তে!

রিয়াজ
রিয়াজ

১৭০টি ছবিতে অভিনয় করেছেন রিয়াজ। মজার ব্যাপার হলো, এর মধ্যে একশর কাছাকাছি ছবিতে বিয়ে করেছেন তিনি! ঘটনা যে সত্য, সেটা জানালেন রিয়াজ। চলচ্চিত্রে শততম বিয়ে করার অনুভূতি জানাতে গিয়ে বললেন, ‘পরিসংখ্যানটি ঠিকই আছে। তবে শততম হয়তো হবে না। কাছাকাছি সংখ্যক ছবিতে এ কাজটি আমাকে করতে হয়েছে। আসলে আমি রোমান্টিক ছবিতে বেশি অভিনয় করেছি। যার মধ্যে বেশির ভাগ ছবিতেই সফল পরিণতি দেখানো হয়। এর জন্য এ রকম একটি রেকর্ড হলেও হতে পারে।’

উল্টো দিকে দৌড়!

অপর্ণা
অপর্ণা

নাটকের দৃশ্যধারণ চলছে। পরিচালক মাবরুর রশীদ বান্নাহ নির্দেশনা দিচ্ছেন, বাসা থেকে রাস্তায় নামবেন অপর্ণা, তারপর ডানে তাকিয়ে বাঁয়ে হাঁটতে শুরু করবেন। ঘটনা এভাবেই এগুলো কিছুক্ষণ। কিছুদূর হাঁটার পর উল্টো দিকে ঘুরে দৌড় শুরু করলেন অপর্ণা। সোজা ঢুকে পড়লেন এক বাসায়। কারণটা জানালেন অপর্ণা নিজেই। বললেন, ‘কুকুর আমি ভীষণ ভয় পাই। সেদিন রাস্তায় বের হয়ে দেখি এক আঙ্কেল দুটি জার্মান শেফার্ড নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। তাই এমন ভয় পেয়েছি যে ভোঁ দৌড় দিয়েছি।’