এক নজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওশাবা
নওশাবা

ক্যামেরার বদলে নায়িকা
পরিচালকের নির্দেশ, ভুলেও যেন শুটিং স্পটের ধারেকাছে না যান নওশাবা। কারণ, শুটিং চলছে পুরান ঢাকার মতো জনবহুল স্থানে। হঠাৎ সহপরিচালক এসে নওশাবাকে বললেন, পরিচালক তাঁকে ডেকেছেন। শুটিং স্পটের কাছেই ছিলেন নওশাবা। তিনি ছুটে যান। পরিচালক তাঁকে দেখে অবাক! ততক্ষণে ভিড় জমে যায়। পরিচালক বললেন, ‘আপনি এখােন কেন?’ আসলে পরিচালক তাঁর সহকারীকে লাইকা ক্যামেরা আনতে বলেছেন। এটা ক্যামেরার একটা ব্র্যান্ডের নাম। সহপরিচালক ছেলেটি হয়তো ‘লাইকা’র জায়গায় ভেবেছে ‘নায়িকা’। তবে এরপর শুটিং স্পটে নওশাবার নাম পাল্টে হয়ে যায় ‘লাইকা’। নওশাবা জানান, এটি খিজির হায়াত খানের নতুন ছবি প্রতিরুদ্ধর ঘটনা।

মিশু সাব্বির
মিশু সাব্বির

তাই বলে লাথি!
মিশু সাব্বিরের রয়েছে পানি-আতঙ্ক। পানি দেখেলেই তিনি ভয় পান। এটা জানা ছিল না পরিচালক ওয়াহিদ আনামের। একটি টেলিছবির জন্য তাঁকে নদীতে ঝাঁপ দিতে হবে। মিশু শুধু এটুকু জেনেছেন। মিশু সাঁতার জানেন। প্রথমে মিশুকে নদীর মাঝে নিয়ে যাওয়া হয়। এত পানি দেখে তাঁর গলা শুকিয়ে কাঠ! এরপর পরিকল্পনা পাল্টে ফেলেন পরিচালক। বললেন, ‘উঁচু ধার থেকে নদীতে ফেলে দিলেই হবে।’
নদীর উঁচু পাড়ে দাঁড়িয়ে ঝাঁপ দিলেন মিশু। ব্যাপারটি ক্যামেরায় যত সহজ মনে হবে, তত সহজ ছিল না। এখানে বড় ভূমিকা রেখেছে ছোট্ট একটা লাথি। হ্যাঁ, পেছন থেকে এক সহকর্মী মিশুকে লাথি দিয়ে ফেলে দেন পানিতে। মিশু বললেন, ‘আসলে দৃশ্য তেমনই ছিল। কিন্তু লাথি না দিলেও হয়তো হতো!’