এক নজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যর্থ পরিকল্পনা!

মেহজাবিন
মেহজাবিন

প্রিয় বন্ধু মডেল হাসিনের জন্য মস্ত এক পরিকল্পনা করেন মেহজাবিন। বন্ধুর জন্মদিনের প্রথম প্রহরে ফুল নিয়ে হাজির হবেন তিনি। মধ্যরাতে চিৎকার করে বলবেন ‘শুভ জন্মদিন’। বাড়তি উত্তেজনা যোগ করতে এক আলোকচিত্রীকে সঙ্গে নিয়ে হাজির হলেন হাসিনের ফ্ল্যাটের নিচে। ফোন দিয়ে বললেন, ‘শুভ জন্মদিন। আপাতত এ সপ্তাহে তোর সঙ্গে দেখা হবে না।’
হাসিন নির্লিপ্ত। ‘ওকে’ বলার আগে বললেন, ‘তুই কি নিচে? ওপরে আয়?’
প্রথম পরিকল্পনায় ব্যর্থ হয়েও দমে যাননি মেহজাবিন। আলোকচিত্রীকে নিয়ে হাসিনের ফ্ল্যাটে হাজির হলেন। সাজুগুজো ছাড়া ছবি তোলা হবে, এমনকি হাসিন না চাইলেও। ভেতরে গিয়ে ভূত দেখার মতো চমকে উঠলেন মেহজাবিন। কারণটা বললেন হাসিন, ‘আমি আগে থেকেই সেজে বসেছিলাম।’
ঘটনাটি এ বছর হাসিনের জন্মদিনে।

প্রথম দিনেই দ্বিগুণ চাপ

ঈশানা
ঈশানা

২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার পর ঈশানা তো দারুণ খুশি, টিভিতে প্রথম কাজ করবেন। কিন্তু বিধি বাম! প্রথম দিনে একই সঙ্গে তাঁকে দুটি কাজ করতে হবে। একটা বিজ্ঞাপনচিত্র, অপরটি টেলিছবি। বিজ্ঞাপনচিত্রের কাজ শুরু হবে ভোর পাঁচটায়। আর তা শেষ করে বিকেল পাঁচটায় গিয়ে পৌঁছালেন মাওয়া ঘাটে। ওখানে হবে টেলিছবির কাজ।
ঈশানা বললেন, ‘প্রথম দিনে একই সঙ্গে দুটি কাজের প্রস্তাব পেয়েছি, নিজের ভাগ্য নিয়ে তখন নিজেই দারুণ খুশি হয়েছিলাম। তবে এই খুশি বেশিক্ষণ স্থায়ী হয়নি। এত কাজ আর এত পরিশ্রম! মনে হলে এখনো গায়ে জ্বর চলে আসে। আমার অবস্থা দেখে টেলিছবির পরিচালক তন্ময় তানসেন বলেছিলেন, আজ কাজ না করলে হয় না!’
বিজ্ঞাপনচিত্রের পাশাপাশি ঈশানা সেদিন ফিরিয়ে দিলাম পৃথিবী টেলিছবির কাজ করেন। টেলিছবিতে তিনি অভিনয় করেছেন সজলের সঙ্গে।