এক নজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিমের প্রথম সহশিল্পী রিয়াজ

বিদ্যা সিনহা মিম
বিদ্যা সিনহা মিম

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম প্রথম অভিনয় করেন টিভি নাটকে। নাটকের নাম রহস্য। পরিচালক হুমায়ূন আহমেদ। আর মিম অভিনয় করেছিলেন চিত্রনায়ক রিয়াজের সঙ্গে। মিম বলেন, ‘এই নাটকে আমার কোনো সংলাপ ছিল না। চিত্রনাট্য পড়ে মন খুব খারাপ হলো। মাকে বললাম, কীভাবে অভিনয় করব? নাটকে আমার তো কোনো সংলাপই নেই। কিন্তু নাটকের গল্প িছল আমাকে ঘিরেই। নাটকটিতে আমি বাক্প্রতিবন্ধী ছিলাম না। আসলে আমি কোনো কথা বলিনি।’
রহস্য নাটকে অভিনয় করে মিম পারিশ্রমিক কত পেয়েছিলেন? মিম বলেন, ‘পাঁচ হাজার টাকা। ওই টাকা দিয়ে তখন কী করেছি, তা মনে নেই। তবে এতটুকু মনে আছে, টাকাটা মাকে দিয়েছিলাম।’

গল্পকার নিশো

নিশো
নিশো

নিশো অভিনয়শিল্পী। কিন্তু কাজের সময় প্রায়ই নানা গল্প তাঁর মাথায় এসে ভিড় করে। একদিন মনে হলো, এসব গল্প দিয়ে নাটক তৈরি করলে মন্দ হয় না। হ্যাঁ, এই অভিনয়শিল্পীর গল্প আর ভাবনা নিয়ে কয়েকটি নাটক আর টেলিছবি তৈরি হয়েছে। যেহেতু অভিনয়শিল্পী হিসেবেই তিনি পরিচিত, তাই গল্পকার নিশোর নাম ততটা প্রচার পায়নি।
নিশো বলেন, ‘আমাদের কিন্তু মৌলিক গল্পের খুবই অভাব। তাই যখনই কোনো গল্প মাথায় আসে, তা পরিচিত পরিচালকদের সঙ্গে আলোচনা করি। হাতে সময় থাকলে নাট্যরূপ আমি নিজেই দিই। এমনিভাবে কয়েকটি নাটক আর টেলিছবির নাট্যকার হয়ে গেছি।’