এক নজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেকআপম্যান!

ইমন
ইমন

পরবাসিনী ছবির কাজ হবে বেলজিয়ামে। ছবির দলে আছেন পরিচালক স্বপন আহমেদ আর নায়ক ইমন। তিন দিন দৃশ্য ধারণ করার পর মেকআপম্যানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কাউকে কিছু না বলে তিনি চলে গেছেন। কিন্তু ছবির শুটিং তো স্থগিত করা যাবে না। মহা বিপদ! বিপদ থেকে উদ্ধার করতে এগিয়ে এলেন ইমন। তিনি মেয়েদের একটি পারলারে যান। পরের ঘটনা শোনা যাক ইমনের কাছ থেকে। ইমন বললেন, ‘পরিচালকের পরামর্শে একটি পারলারে যাই। সেখানে গিয়ে মেকআপের নানা কিছু ধরে ধরে দেখছি। পারলারের সবাই তো অবাক। পরে তাঁদের আমাদের সমস্যা খুলে বলি। এরপর তাঁরা আমাকে পুরো সহযোগিতা করেছেন। তাঁদের কাছে শিখে তা শুটিংয়ে কাজে লাগিয়েছি। নিজের মেকআপ নিজেই করেছি।’

ছবি হিটের নমুনা!

নুসরাত ফারিয়া
নুসরাত ফারিয়া

ছবি করতে গেলে চুল পোড়াতে হয়? নুসরাত ফারিয়া কী বলেন, ‘আরে না, ওটা ছিল দুর্ঘটনা। শুধু চুল নয়, কাজের সময় আমার কপালের কিছু অংশও পুড়ে গিয়েছিল!’ ফারিয়া কাজ করছেন তাঁর নতুন ছবি হিরো ৪২০-এ। কলকাতায় কাজ করার সময় এমন বিপত্তি ঘটে। দুর্ঘটনায় তাঁর কিছু চুল পুড়ে যায়। এরপর কপালের একটি অংশ। আর তাতেই চাউর হয়ে যায়, পোড়া মেয়ের ছবি নাকি হিট হয়। যেহেতু দান দান দুই দান, তাই ছবি হিট না হয়ে উপায় কী! ফারিয়া হেসে বললেন, সেটা হলেই ভালো!