এক নজরে
শুরুতেই বিস্কুটের বিজ্ঞাপন

মিজ আয়ারল্যান্ড ও মিজ আর্থ রানারআপ প্রিয়তি আয়ারল্যােন্ড নয়, প্রথম তিনি কাজ করেছেন দেশের মিডিয়াতে। এই পদক দুটি পাওয়ার আগে মডেল হিসেবে কাজ করেন বাংলাদেশের বিজ্ঞাপনচিত্রে। তখন তিনি ধানমন্ডির লন্ডন ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করছিলেন। ওই সময় কয়েকটি ম্যাগাজিনেও মডেল হন তিনি। প্রিয়তি বলেন, ‘আমাদের স্কুল ছিল আবাসিক। হোস্টেলে থাকতে হতো। বাসার বাইরে থাকার কষ্ট কী, সেটা ওই সময় হাড়ে হাড়ে টের পেতে শুরু করি। পাশাপাশি খানিকটা স্বাধীনতাও পেয়ে যাই। তখন ইচ্ছে হলো নিজে কিছু করব। মডেলিং। প্রথম কাজ করেছিলাম বিস্কুটের বিজ্ঞাপনচিত্রে। তখন র্যা ম্প মডেলিং ও মিউজিক ভিডিওতে কাজ করেছি।’
প্রথম অভিনয়ে বকা

একটি পানীয়র বিজ্ঞাপন করে বেশ আলোচনা চারদিকে। নতুন কাজের প্রস্তাব আসছে ভূরি ভূরি। এর মধ্যে বন্ধুর অনুরোধে প্রথম নাটকে অভিনয় করেছেন সজল। নাম তখেনা জানতে বাকি। সজল আগ্রহ নিয়ে বসে আছেন সবাই হয়তো প্রশংসা করবেন। এর মধ্যে পেলেন নির্মাতা-অভিনেতা আফজাল হোসেনের ফোন। নাটক দেখে আফজাল হোসেন তো মহা খাপ্পা। দিলেন বকা। পরে আফজাল হোসেন একদিন সজলকে বাসায় ডেকে ধরে ধরে বোঝালেন বিজ্ঞাপন আর নাটকে কাজ করার পার্থক্য। এরপর ধীরে ধীরে তাঁর কাছ থেকে অভিনয়ের অনেক খুঁটিনাটি দিক শিখেছেন সজল। নিজের প্রথম নাটক সম্পর্কে এমন তথ্য দিলেন সজল।