এক নজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসেছিল তারার মেলা। ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৫’-এর মূল আসর। ছিল বর্ণিল আয়োজন। নাচ, গান আর অভিনয়ের চোখজুড়ানো উপস্থাপনায় দর্শক আসনের সবাই হয়েছিল মোহমুগ্ধ। সেই জমকালো আয়োজনের কিছু চিত্র তুলে ধরা হলো—

* আজীবন সম্মাননা ২০১৬ 
কবরী

তারকা জরিপ পুরস্কার ২০১৫
* সেরা গায়ক
তাহসান (ছুঁয়ে দিলে মন)
* সেরা গায়িকা
ন্যান্সি (ডানা কাটা পরী)
* সেরা টিভি অভিনেতা
মোশাররফ করিম (সিকান্দার বক্স)
* সেরা টিভি অভিনেত্রী
তিশা (তিলোত্তমা, তোমার জন্য)
* সেরা চলচ্চিত্র অভিনেতা
আরিফিন শুভ (ছুঁয়ে দিলে মন)
* সেরা চলচ্চিত্র অভিনেত্রী
জাকিয়া বারী মম (ছুঁয়ে দিলে মন)
* সেরা নবীন অভিনয়শিল্পী (চলচ্চিত্র ও টেলিভিশন)
নুসরাত ফারিয়া (আশিকী)

চলচ্চিত্র সমালোচক পুরস্কার ২০১৫

* সেরা চলচ্চিত্র: ছুঁয়ে দিলে মন
* সেরা পরিচালক
মোরশেদুল ইসলাম (অনিল বাগচীর একদিন)
* সেরা অভিনেতা
আরেফ সৈয়দ (অনিল বাগচীর একদিন)
* সেরা অভিনেত্রী
জাকিয়া বারী মম (ছুঁয়ে দিলে মন)

টেলিভিশন সমালোচক পুরস্কার ২০১৫

* সেরা টিভি নাটক নির্দেশক
রেদওয়ান রনি (জেগে ওঠার গল্প)
* সেরা টিভি চিত্রনাট্যকার
আশরাফুল চন্চল (অনিন্দিতা)
* সেরা টিভি অভিনেতা
খন্দকার লেনিন (জেগে ওঠার গল্প)
* সেরা টিভি অভিনেত্রী
তিশা (শেফালী)

.
.

মোশাররফ করিম, জাহিদ হাসান, সাজু খাদেম ও মীর সাব্বিরের রসিকতা সবাইকে হাসায়। 

.
.

উপস্থাপক তাহসান। ‘সোনা বন্দে’ গানের সঙ্গে ছিল ফেরদৌস ও মিমদের নাচ।

.
.

গান করছেন পুলক (পেছনে দাঁড়িয়ে) ও সালমা। সজল, মেহ্‌জাবীন, তানজিন​ তিশা ও সাবিলা নূর নাচেন একসঙ্গে। 

.
.

এক মঞ্চে তামান্না রহমানের নৃত্যম নৃত্যশীলন, মুনমুন আহমেদের রেওয়াজ পারফর্মিং স্কুল ও শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের নৃত্য নন্দনের পরিবেশনা।  

.
.

ফারিয়া ও শুভর নাটকীয় ‘প্রেম’ সাড়া ফেলে অনুষ্ঠানে। লায়লা হাসান ও ডলি ইকবাল হলুদ ছোঁয়াচ্ছেন ফারিয়াকে। 

ছবি তুলেছেন: মনিরুল আলম, জাহিদুল করিম, হাসান রাজা, আশরাফুল আলম, আবদুস সালাম ও সাবিনা ইয়াসমিন
* ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৫’-এর বিস্তারিত পড়ুন আগামী বৃহস্পতিবারের ‘আনন্দ’ পাতায়